গোপনীয়তা
আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা আমরা রাখি — এগুলো ছাড়া অর্ডার পৌঁছানো যায় না। এই তথ্য আমরা বিক্রি করি না, আপনার পার্সেল যে কুরিয়ার নিচ্ছে তারা ছাড়া কারও সাথে শেয়ারও করি না।
পেমেন্ট হয় বিকাশ, নগদ বা কুরিয়ারের মাধ্যমে — আপনার কার্ড বা ওয়ালেটের পিন আমরা দেখি না, রাখিও না।
অ্যাকাউন্ট মুছে দিতে বললে মুছে দেব, তার সাথে সেভ করা ঠিকানাগুলোও। হিসাব ও ওয়ারেন্টির জন্য অর্ডারের রেকর্ড রাখা হয়।

